শান্তিনিকেতন বিশ্বভারতীর গীতবিতান মঞ্চে জেনারেশন অ্যাচিভার আয়োজিত বসন্ত বরণে রবীন্দ্র স্মরণে
লুতুব আলি
রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী গীতবিতান মঞ্চে অনুষ্ঠিত হলো বসন্ত বরণে রবীন্দ্র স্মরণে। আয়োজক সর্বভারতীয় প্রতিষ্ঠান জেনারেশন অ্যাচিভার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুরের পুত্র তথা ঠাকুর পরিবারের উত্তরসূরী সুদীপ্ত ঠাকুর। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা বিশিষ্ট সংগঠক মানব মুখার্জি জানান, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, গুণীজনদের উজ্জ্বল উপস্থিতি ছিল নজর কাড়া। বাংলার সাহিত্য সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে জেনারেশন অ্যাচিভার নিরন্তর কাজ করে চলেছে। এই প্রতিষ্ঠানের স্থায়ী সভাপতি প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় প্রতিষ্ঠানটিকে মহীরুহে পরিণত করতে বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছেন। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক, বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, ড. দীপ্তি মুখার্জী, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অধ্যাপক-গবেষক ড. স্বরূপ মালাকার, ড. সর্বজিৎ যশ, শিক্ষক সাধন কুমার হালদার, শিক্ষক আব্দুস সালাম, ড. সোমালি চৌধুরী, সাংবাদিক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মার্জিত অনুষ্ঠানে সুশৃংখল পরিবেশে অভূতপূর্ব এই আয়োজনে সংগীত পরিবেশনা, কবিতা পাঠ, আবৃত্তি, কথকতা, নাচে -গানে বাদ্যযন্ত্রে রঙিন আবি র আর বাসন্তী রাঙ্গা বসনে সুসজ্জিত মঞ্চে স্বতন্ত্র পরিবেশনার কবিগুরু শান্তিনিকেতনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল। অনুষ্ঠানে একটি যৌথ সংকলন আইনজীবী ও কবি উত্তম প্রামাণিক এবং কবি দিশা ভৌমিক সম্পাদিত অন্তর্লীন এর মোড়ক উন্মোচন হয়। এই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাহিত্য দিশারীর প্রাণপুরুষ তথা শিক্ষক কবি হিমেন্দু দাস, সুমিতা দে পয়রা, মিতা মিত্র সান্যাল, উজ্জ্বল কুমার পতি, পম্পা হালদার, গোপা দেবনাথ, মেঘ ছায়া সরকার, মানসী দে চাটার্জী, পাপড়ি দত্ত, অশ্রুকণা দাস, শুভ্র ব্যানার্জি, সনৎ দেবনাথ, অচিন্ত্য মন্ডল, আশা লতা মাইতি, সৌমেন কর, গরুর সমাদ্দার প্রমুখ। অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন পরিবেশনে যারা মন ভরিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন রূপকথা সমাদ্দার, সায়ন্তনী পাল, জ্যোৎস্না ময় ঘোষ, আছারুদ্দিন শেখ, রায়া ভট্টাচার্য, প্রণতি সাহা, অনিল চন্দ্র শিকদার, উজ্জ্বল মণ্ডল, তনুশ্রী মন্ডল, সাংবাদিক আনন্দ দাস, কমলেশ দাস, শ্যামলী দাস, মানসী রায়, তসলিম আরিফ, শিশু শিল্পী ঋতান্না দাস প্রমুখ। অনুষ্ঠানে মননশীল আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক ড. কৃষ্ণেন্দু দে, চিত্রপরিচালক বিশ্বরূপ সিনহা, অভিনেতা-কবি অজয় ভট্টাচার্য, উপন্যাসিক ডা: সিরাজুল ইসলাম ঢালী, অধ্যাপক গবেষক গুরুপ্রসাদ দাস, বোলপুর আদালতের বিচারক বাণীব্রত দত্ত, শোভন বন্দ্যোপাধ্যায় (কলকাতা হাইকোর্ট), অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার প্রতীক মুখার্জি, বাউল সত্য রঞ্জন সরকার, ঔপন্যাসিক কুন্তল গুহ, রঞ্জনা গুহ ভট্টাচার্য, দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর তথা প্রাবন্ধিক প্রলয় বসু, সংগীতা বসু রায়, বিশ্বভারতী সংগীত ভবনের ছাত্রী ঝিমলি চক্রবর্তী তৃণা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী শিবানী কুন্ডু সাহা, কানন হাঁসদা, চিরন্তন দাস, কাশিনাথ থান্দার, তনুশ্রী রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন তো বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ ও সুখ কবি।

