এদেশের প্রতিটি ভালো কাজের পেছনে বিএনপি-শহীদ জিয়া নয়ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে-ডাঃ জাহিদ
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এদেশের যত ভালো কাজ তার প্রত্যেকটারই পিছনে বিএনপি নাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা নাহলেও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে। বিএনপি সর্বদাই জনসাধারণের জন্যই কাজ করে গেছে। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের জমিটি তৎকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় অন্ধ কল্যাণ সমিতিকে দিয়েছিলেন। ঠিক তেমনি চট্রগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের জমিটি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। চিকিৎসাসহ দেশের সব ভালো কাজে বিএনপির অবদান অপরিসীম।
শনিবার (২ মে) বিকেলে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন মন্ত্রী।
তিনি বলেন, গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালকে এমন একটি হাসপাতালে পরিনত করতে হবে যেন রাত দুইটার দিকে আসলেও রোগিরা সেবা পান। এমন যেন না বলা হয় যে, এখন অফিস টাইম না এখন সেভাবে পাবেন না। অফিস টাইমে আসেন। এগুলো বলা যাবে না। হাসপাতালে চিকিৎসা সেবা সার্বক্ষণিক থাকতে হবে। আপনারা সাধারণ মানুষদের সার্বক্ষণিক সুচিকিৎসা দিবেন। আপনাদের পাশে সার্বিকভাবে সহযোগিতায় থাকবে সরকার।
তিনি আরো বলেন, দিনাজপুর গাওসুল বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন কোর্স চালু করতে হবে। হাসপাতালটিকে এমন ভাবে তৈরি করতে হবে মানুষ যেন কোন অপারেশনের জন্য সৈয়দপুর পার না হয়। এই অঞ্চলের সকল মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। চিকিৎসার জন্য অনত্র যেন যেতে না হয়। সুচিকিৎসার জন্য কোন ছাড় নয়। ধনী-গরীব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমূখ ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

