ডার্ক মোড
Saturday, 24 October 2026
ePaper   
Logo
'আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে'-পরিকল্পনা প্রতিমন্ত্রী

'আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে'-পরিকল্পনা প্রতিমন্ত্রী

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, 'আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক একনেকে অনুমোদন হতে পারে। এতে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা সড়ক ফোর লেন করার পরিকল্পনা রয়েছে।' আজ শুক্রবার দুপুর বারোটায় পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিঁনি এ কথা বলেন।
 
এসময় তিঁনি আরও বলেন, 'বর্তমান সরকার সকল কর্মকাণ্ড মাস্টার প্ল্যান নিয়ে গ্রহণ করছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমবে।'
 
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন