Dark Mode
Monday, 03 August 2026
ePaper   
Logo
সূর্যদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শেরপুরের ডিসি

সূর্যদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শেরপুরের ডিসি

শেরপুর প্রতিনিধি

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ডিসি ফরিদা ইয়াসমিন শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠন দক্ষতা মূল্যায়ন করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করেন। এছাড়া তিনি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশগত দিকগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম কামাল।

বিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত সহজতর করার লক্ষ্যে জেলা প্রশাসক সেখানে একটি প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দদায়ক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!