নরসিংদীতে স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার, নরসিংদী
নরসিংদীর রায়পুরায় এক স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত দুই যুবক হলো- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন অভিযুক্ত তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরীকে জোরপূর্বক চরমরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা সংঘবদ্ধ পালা ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে ওই ভুক্তভোগী তরুণী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে রোববার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগী ওই তরুণীকে পরীক্ষা-নীরিক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে আসামি দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদি হয়ে চার জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার সকালে দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
#
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

