পাবনায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর বারোটার দিকে কাজিরহাট এলাকার নটাখোলা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজরা হলো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) পাবনা দিলালপুর এলাকার মিঠুলাল সরকার এর ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে তারা। একপর্যায়ে নদীর তীব্র স্রােতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। দুই স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। সর্বশেষ সন্ধা ৬ টা পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

