সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: কুখ্যাত ‘সম্রাট বাহিনী’র জিম্মিদশা থেকে ৪ জেলে উদ্ধার
খুলনা ব্যুরো
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘সম্রাট বাহিনী’র কাছে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকেলে খুলনা জেলার দাকোপ থানাধীন শেপসা নদী সংলগ্ন আরবানিয়া খাল এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইন প্রয়োগকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যুরা গহিন বনে পালিয়ে গেলে জিম্মি থাকা চার জেলেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন— মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। তাঁরা সকলেই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। প্রাথমিক তথ্যে জানা যায়, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরার সময় দস্যুরা তাঁদের অপহরণ করে এবং মুক্তিপণের দাবিতে নির্মম নির্যাতন চালায়।
উদ্ধারকৃত জেলেদের আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

