Dark Mode
Wednesday, 14 October 2026
ePaper   
Logo
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ১.৫৭ কোটি টাকার চোরাই ভারতীয় জিরা জব্দ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযান: ১.৫৭ কোটি টাকার চোরাই ভারতীয় জিরা জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা আনুমানিক ১ কোটি ৫৭ লাখ টাকা মূল্যমানের ২১ হাজার কেজি চোরাই ভারতীয় জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক লোহালিয়া নদী সংলগ্ন পালপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদী তীরে নোঙর করা একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২১,০০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা রাতের আঁধারে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত কার্গো বোট এবং চোরাই জিরা পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ বাণিজ্য রোধ এবং জাতীয় রাজস্ব সুরক্ষায় উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের এই চোরাচালানবিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!