সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারগামী ৩ ট্রাক ইউরিয়া সার জব্দ, আটক ২
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া আনুমানিক ২৪.৫০ লাখ টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ এবং দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি দল। অভিযানকালে তিনটি ট্রাক থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার একটি কার্গো নৌকায় তোলার সময় জড়িতদের হাতেনাতে ধরে ফেলা হয়।
এ সময় কোস্ট গার্ড সদস্যরা পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকসহ মোট ৩৫,০০০ কেজি (৭০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেন এবং ঘটনাস্থল থেকেই দুই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন।
মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত ইউরিয়া সার, ব্যবহৃত যানবাহন এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত অতিক্রম করে সীমান্তপার চোরাচালান বন্ধে উপকূলীয় জলপথে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

