Dark Mode
Friday, 26 June 2026
ePaper   
Logo
মোংলায় ২২১ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল কোস্ট গার্ড

মোংলায় ২২১ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল কোস্ট গার্ড

খুলনা ব্যুরো

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনী এলাকায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৪ জুন) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড বেস মোংলার ব্যবস্থাপনায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়মনী হাই স্কুলে এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। চার ঘণ্টাব্যাপী এই কার্যক্রমে এলাকার শিশু ও বৃদ্ধসহ মোট ২২১ জন অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীমাতৃক এলাকার অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন মৌলিক চাহিদা পূরণে নিয়মিত কাজ করে আসছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ড তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে নিম্নআয়ের ও বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!