Dark Mode
Friday, 26 June 2026
ePaper   
Logo
টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৬০ হাজারটি ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এক সফল মাদকবিরোধী অভিযানে তাঁদের আটক ও মাদক জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল দুপুর আনুমানিক ৩টার দিকে টেকনাফ থানার অন্তর্গত কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় দুই নারীর ঘোরাঘুরি ও গতিবিধি অত্যন্ত সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাঁদের থামান। পরে তাঁদের শরীর তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং তাঁদের তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।

আটককৃত মাদক কারবারি এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে। প্রাণঘাতী মাদকের বিস্তার রোধ এবং দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে কোস্ট গার্ডের এমন আপসহীন ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!