চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে কোস্ট গার্ডের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল দুপুর আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর থানার অন্তর্গত বড় স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় এক ব্যক্তির ঘোরাঘুরি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাঁকে থামান। পরে তাঁর সাথে থাকা লাগেজ ও ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে হেফাজতে নেওয়া হয়।
আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত গাঁজা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে। মাদক পাচার ও বিস্তার রোধে এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ভবিষ্যতে কোস্ট গার্ডের এমন আপসহীন ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

