মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: এমপি দিপু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
টেকসই উন্নয়নের জন্য একটি শিক্ষিত জাতি অপরিহার্য উল্লেখ করে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, দেশের শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার রূপগঞ্জের কাঞ্চন ইউনিয়নের কালাদি এলাকায় ‘বাসন্তী বিন্দু শর্মিলা দ্বারকা প্রসাদ বিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, খেলার মাঠের উন্নয়ন ও জমি দান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য তাঁর বক্তব্যে আরও বলেন, সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার সদ্য ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

