Dark Mode
Sunday, 04 October 2026
ePaper   
Logo
পিরোজপুরে কোস্ট গার্ডের যৌথ অভিযান: ৬.৮০ কোটি টাকার চোরাই ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ

পিরোজপুরে কোস্ট গার্ডের যৌথ অভিযান: ৬.৮০ কোটি টাকার চোরাই ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের পুরোনো ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীরে যৌথ অভিযান চালিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা আনুমানিক ৬ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৪ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ মালামাল পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গত ৩ অক্টোবর মধ্যরাতে পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানি সংলগ্ন বিষখালী নদীতে এক লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন মাছ ধরার ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে ট্রলারটি নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে কোস্ট গার্ড ও পুলিশের একটি আভিযানিক দল যৌথভাবে ধাওয়া করে পিরোজপুরের কঁচা নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় ট্রলারটি আটক করে। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২,৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ও ট্রলারটি ফেলে রেখে রাতের অন্ধকারে চরে পালিয়ে যায়।

জব্দকৃত ভারতীয় পোশাক এবং মাছ ধরার ট্রলারটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে চোরাচালানবিরোধী কোস্ট গার্ডের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!