ভোলার মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড
ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেডসহ ৮ জন বালুদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন পশ্চিম ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এক যৌথ মধ্যরাতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ৮ জন পরিচালনকারীকে আটক করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। এছাড়া আদালত আটককৃত বালু তোলা শ্রমিকদের মধ্যে ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে স্বজনদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।
আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নদী তীরের ফসলি জমি এবং বসতবাড়ি অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের এমন বালুখেকো বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তা জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

