Dark Mode
Sunday, 04 October 2026
ePaper   
Logo
পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪.৬৮ কোটি টাকার চোরাই ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪.৬৮ কোটি টাকার চোরাই ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর পোস্তগোলা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪ কোটি ৬৮ লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি জব্দ এবং এক চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তালেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ মালামাল পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এক লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কোস্ট গার্ডের আভিযানিক দল একটি সন্দেহভাজন কভার্ডভ্যান গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে কভার্ডভ্যানটি থেকে কোনো প্রকার শুল্ক পরিশোধ না করে দেশে আনা ২,৩১০ পিস চোরাই ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ি এবং মালামাল পরিবহনে ব্যবহৃত কভার্ডভ্যানটির সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি এবং কভার্ডভ্যানটি আনুষ্ঠানিকভাবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর বংশাল সার্কেল অফিসে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত অতিক্রম করে সীমান্তভিত্তিক অবৈধ বাণিজ্য ও চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!