Dark Mode
Friday, 20 November 2026
ePaper   
Logo
লকডাউন কর্মসূচির প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপির নেতাকর্মী

লকডাউন কর্মসূচির প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপির নেতাকর্মী

মিজানুর রহমান 
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
 
দেশব্যাপী  নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের কথা ভেবে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার জয়বাংলা নামক স্থান ও ঝাটরদিয়া এলাকায় মহাসড়কে তাঁদের অবস্থান করতে দেখা যায়।
 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।
 
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতেই তাঁরা মহাসড়কে অবস্থান নিয়েছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সদস্যসচিব নাজমুল হোসেন রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!