নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নাটোর প্রতিনিধি
নাটোরে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা জিয়া পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জিয়া পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতি অগ্নিসন্ত্রাস করা। তাদের উদ্দেশ্য দেশের নিরহ মানুষ হত্যা করা, বাড়িঘরে আগুন দেওয়া, দেশকে অস্থিতিশীল করা। গত ২৪ জুলাই আওয়ামীলীগ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে আন্দোলনের মুখে পালিয়েছে তারা।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধাক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক মো. রহিম নেওয়াজ। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. শফিকুল ইসলাম চঞ্চন, সহ-সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ, সহ সংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সভাপতি এ এন এম অধ্যাপক শামসুজ্জামান রুপম, বাগাতিপাড়া উপজেরার সভাপতি অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন, সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রাসেল, নাটোর সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অনেকে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

