Dark Mode
Friday, 20 November 2026
ePaper   
Logo
দোহারে সরকারি সম্পত্তি উদ্ধার করলেন এসি ল্যান্ড

দোহারে সরকারি সম্পত্তি উদ্ধার করলেন এসি ল্যান্ড

মাহবুবুর রহমান টিপু, দোহার (ঢাকা)প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর মৌজায় সরকারি জমি উদ্ধারের পর আবাদকৃত ধান নিলামে বিক্রি করেছেন উপজেলা প্রশাসন। 
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দখল ও নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়।
 
জানা যায়, দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর মৌজায় প্রায় তিন একর সরকারি সম্পত্তি দখল করে বিক্রির বিষয়টি নিয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রশাসন জমিটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত জমির মালিকানা সংক্রান্ত তথ্য উল্লেখ করে সেখানে সরকারি সাইনবোর্ড সাটিয়ে টাঙ্গানো হয়।
 
পাশাপাশি মঙ্গলবার দুপুরে ওই জমিতে থাকা ধান কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। প্রায় ৯০ শতাংশ জমিতে উৎপাদিত ধান নিলামে সর্বোচ্চ ২৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন আঞ্জু।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিলামে ধান বিক্রির প্রাপ্ত অর্থ থেকে ধান কাটার শ্রমিকদের মজুরি এবং জমিতে ধান রোপণকারী ব্যক্তির প্রাপ্য খরচ পরিশোধ করা হয়েছে বলে জানান উপজেলা ভুমি অফিস। এরপর অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
 
নিলাম কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
সরকারি সম্পত্তি উদ্ধার এবং উদ্ধারকৃত জমিতে উৎপাদিত ফসল নিলামের মাধ্যমে বিক্রির এ কার্যক্রমকে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
 
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশীনা আরিফ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।
দোহার, ঢাকা। 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!