চার বছর পর খুলে দেওয়া হলো মানিকগঞ্জের একমাত্র শিশু পার্ক
মোহসীন মোহাম্মদ মাতৃক, মানিকগঞ্জ
দীর্ঘ চার বছর অবহেলা ও অযত্নে পড়ে থাকার পর অবশেষে প্রাণ ফিরে পেল মানিকগঞ্জ শহরের একমাত্র শিশু পার্ক। নতুন করে সংস্কার ও সাজসজ্জার পর শিশু-কিশোরদের বিনোদনের জন্য খুলে দেওয়া হয়েছে শহীদ রফিক সড়কসংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্কটি। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় উচ্ছ্বসিত শিশু-কিশোর ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কারের বিষয়টি তাঁর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। বিজয়ের মাস আসার আগেই পার্কটিকে শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে তিনি আনন্দিত।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ জেলার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

