ডার্ক মোড
Monday, 02 November 2026
ePaper   
Logo
১৬ বছর পর চালুর পথে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন: দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল 

১৬ বছর পর চালুর পথে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন: দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল 

জয়পুরহাট জেলা প্রতিনিধি
দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর দ্রুত সময়ের মধ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী।  
 
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে স্টেশনটি পুনরায় চালু এবং ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক গণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।  
 
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, "ইতিমধ্যেই মিনিস্ট্রিতে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন যে স্টেশনটির রেলের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং প্ল্যাটফর্ম নিচু রয়েছে, যা উঁচু করার ব্যবস্থা করা হবে। এছাড়া জামালগঞ্জ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি হয়তো সম্ভব হবে না, কারণ সব স্টেশনে থামলে আন্তঃনগর ট্রেনের মূল বৈশিষ্ট্য থাকে না; তবে রাজশাহী বা খুলনাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতির জন্য জোরালো চেষ্টা করা হবে।"  
 
আরও বক্তব্য রাখেন,  আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, রুকিন্দীপুর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীদুল আকরাম সোহেল,জামালগঞ্জ স্টেশন ক্লোজিং ডাউন পরষদ বাবু সওদাগর প্রমূখ।
 
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর ধরে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটি বন্ধ থাকায় স্থানীয় এলাকাবাসী যাতায়াত ও পণ্য পরিবহনে মারাত্মক ভোগান্তির শিকার হয়ে আসছেন। স্টেশনটি পুনরায় চালু হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন