ডার্ক মোড
Friday, 03 July 2026
ePaper   
Logo
সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ সাড়ে ৮৩ হাজার টাকা বিতরণ

সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ সাড়ে ৮৩ হাজার টাকা বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি অধ্যাপক মোঃ মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে এ টাকা বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ঐচ্ছিক তহবিলের এ অর্থ বিতরণ করা হয়।

উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোঃ মাজেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংসদ সদস্য অধ্যাপক মোঃ মজেদুর রহমান বলেন, ‘উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি যে, আমার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি যেন দারিদ্র্যের শিকার না হন। সমাজের যোগ্য ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন