ডার্ক মোড
Friday, 03 July 2026
ePaper   
Logo
বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারীর কন্যাসন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে রহস্য

বাকপ্রতিবন্ধী তালাকপ্রাপ্ত নারীর কন্যাসন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে রহস্য

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কালিবাড়ি গ্রামে বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন এক তালাকপ্রাপ্ত নারী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শিশুর পিতৃপরিচয় অজানা থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার জানায়, মো. ইউনুসের (পিতা: মমিন উদ্দিন) দ্বিতীয় মেয়ে আরজু (২৩) মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে কন্যাসন্তানের জন্ম দেন। প্রায় আট বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী। আড়াই বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
আরজুর বাবা বলেন, মেয়ে কথা বলতে পারে না এবং কোথাও একা যেত না। পরিবারও বুঝতে পারেনি যে তিনি গর্ভবতী ছিলেন। সন্তান জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। ফলে শিশুর পিতার পরিচয় জানা সম্ভব হচ্ছে না।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন