সিরাজগঞ্জে ইয়াবা ও নেশা জাতীয় ইনজেকশন সহ দুই মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১ হাজার ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৮৫ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা,
রোববার (২২ আগষ্ট) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলগেইট ও রহমতগঞ্জ এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। আটকরা হলেন, পৌর এলাকার রহমতগঞ্জ দুই নম্বর গলির আব্দুল লতিফ মোল্লার ছেলে মোহাম্মদ রানা (২২) ও কাজিপুর উপজেলার খুদবান্ধির মৃত রসুল মিয়ার ছেলে সুমন রেজা (২২)
সোমবার (২৩ আগষ্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান,
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নিউ ঢাকা রোডের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯১০ পিচ ইয়াবাসহ সুমন রেজা নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। একই রাতে শহরের রহমতগঞ্জ এলাকায় অপর এক অভিযানে ২৮৫টি নেশা জাতীয় Buprenorphine Injection ইনজেকশনসহ রানা নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

