ডার্ক মোড
Monday, 17 August 2026
ePaper   
Logo
রাঙ্গাবালীতে ভাসমান ‘মান্তা’ সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

রাঙ্গাবালীতে ভাসমান ‘মান্তা’ সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ


রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা


জলে জন্ম জলেই মৃত্যু, এমনকি মৃত্যুর পর লাশও ভাসিয়ে দেয়া হয় নদীতে। এমন সম্প্রদায়ের নাম মান্তা। দেশের পিছিয়ে পরা সবচেয়ে অবহেলিত এই ‘মান্তা’ জনগেষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা রেঞ্জেরে ডিআইজি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে বসবাসরত শতাধিক মান্তা পরিবারের ৪শ’ ব্যাক্তিকে কম্বল প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এসময় উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কে.এম মাহফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান ও চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া উপস্থিত ছিলেন।
শীত বস্ত্র নিতে আসা বৃদ্ধা শেফালী বিবি আনন্দে উচ্ছ¡সিত হয়ে বলেন, ‘মাগো জীবন কাডে গাঙ্গে আর নৌকায়। গাঙ্গে যে মাছ পাই হেইয়া বেইচ্চা জীবন চলে। কেউ মোগো দিক চায়না। এই শীতে খুব কষ্ট করছি। আইজ ছারেরা আমাগোরে কম্বল দেছে। আমরা খুব খুশি হইছি। এই ঠান্ডায় এহন একটু আরাম পামু। এইডা আমাগো ধারে অনেক কিছু।’
এভাবেই উচ্ছাস প্রকাশ করেন রোকেয়া বেগম(৩৫), মিনারা বেগম(৬০) ইসমাইল সরদার(৪০) আনসার(৫৫) সহ এ সম্প্রদায়ের অনেকে।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, অনেকটা কুসংস্কার এবং শিক্ষার অভাবে পিছিয়ে পরা এ জনগোষ্ঠী এ দেশের বসিন্দা হলেও সবার অগোচরেই থেকে যায়। তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে ঢাকা রেঞ্জেরে ডিআইজি হাবিবুর রহমানের নির্দেশনায় উত্তরণ ফাউন্ডেশন কাজ করছে। এখন প্রাথমিক ভাবে শীতবস্ত্র বিতরন করা হয়েছে পর্যায়ক্রমে এ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করবে উত্তরণ ফাউন্ডেশন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন