ডার্ক মোড
Monday, 27 July 2026
ePaper   
Logo
পলিথিনের ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা আবশ্যক: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

পলিথিনের ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতা আবশ্যক: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

পলিথিন বিরোধী এক সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে সোমবার ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।

নিষিদ্ধ পলিথিন মাটি, পানি, বাতাস ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি নগর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টিরও অন্যতম প্রধান কারণ।

পরিদর্শনকালে তিনি ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পরিবেশবান্ধব কেনাকাটার ব্যাগ বিতরণ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন