মিরসরাইয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দিন সিকদার এর সভাপতিত্বে মিরসরাই পৌর আমির মাস্টার শিহাব উদ্দিনের সঞ্চালনায় মিরসরাই সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জাব্বার, সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির,এন সি পি মিরসরাই উপজেলার আহ্বায়ক আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর জনাব নুরুল করিম প্রমুখসহ প্রমুখ।
প্রধান অতিথি আলা উদ্দিন সিকদার বলেন গুম, খুন,মানবতা বিরোধী গন হত্যার বিচার দ্রুত কার্যকর করতে হবে, জুলাই সনদ নিয়ে কোন তালবাহনা জুলাইয়ের সৈনিকেরা মেনে নিবে না। চব্বিশের জুলাই আমাদের নতুন আত্ম মর্যাদা দিয়েছে। ফ্যাসিস্টদের হঠাতে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ গতি রোধে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

