বরিশাল রেঞ্জে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রানা,বরিশাল অফিস
বরিশাল রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে ২০২৬ সালের জুলাই মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ আগস্ট, বেলা ১০:০০ ঘটিকায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় রেঞ্জাধীন এলাকাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিআইজি মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার জোরদার করা, মুলতবি ওয়ারেন্ট দ্রুত তামিল এবং সাধারণ মানুষের জন্য দ্রুত জনসেবা নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ
জনাব মোঃ আব্দুস সালাম রিমন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, বরিশাল।
জনাব মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জ।
জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস), বরিশাল রেঞ্জ।
জনাব রুনা লায়লা, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি অফিস, বরিশাল।
এছাড়াও বরিশাল রেঞ্জাধীন ৬টি জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জের অধীনস্থ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

