বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানব সম্পদ ও পরিবেশ উন্নয়ন সংস্থা ( হিডা) এর আয়োজনে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
গতকাল রোজ শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে,বিশ্ব মাদক সমস্যা দীর্ঘস্থায়ী সমস্যা নতুন নতুন চ্যালেঞ্জ এবং উদ্বোধনী প্রতিক্রিয়া এই প্রতিপদ্যকে সামনে রেখে পালিত হলো বরিশালে মাদক দ্রব্য দিবস এ উপলক্ষে সামাজিক সংস্থা মানবসম্পদ পরিবেশ উন্নয়ন সংস্থা হিডা ও ডেভেলপমেন্ট ফর ইউনাইটেড ট্রেনিং কমিউনিটি হেলথ সংস্থার উদ্যোগে সদস্যদের সমন্বয়ে শহরে এক বর্ণাঢ্য বের করা হয় ,
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সর্বপ্রথমে কোরআন তেলাওয়াত ও গীতা ভগবত পাঠ করে শোনান পাঠ শেষে মাদকের অপব্যবহার পাচার স্কুল কলেজের শিক্ষার্থীরা মাদক সেবন ইত্যাদি নিয়ে আলোচনা হয় উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জনাব আহসান হাবিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এ জেড এম মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার বরিশাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জনাব পরিতোষ কুমার কুন্ডু, অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মো: তানভীর হোসেন খান। সবশেষে উক্ত আলোচনা সভার সভাপতি বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খাইরুল আলম সুমন ।এছাড়া উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল ইসলামিক ফাউন্ডেশন এর পরিচালক বরিশাল ফায়ার ব্রিগেড এর পরিচালক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সহ গণ্যমান্য নেতৃবৃন্দ এবং সামাজিক সংস্থা মানব সম্পদ ও পরিবেশ উন্নয়ন সংস্থা হিডা ও ডেভলপমেন্ট ফর ইউনাইটেড ট্রেনিং কমিউনিটি হেলথ ডাচ সংস্থার নির্বাহী পরিচালক জনাব কাজী ওয়াহিদ মুরাদ, দৈনিক ভোরের আকাশ এর ব্যুরো প্রধান ও সংগঠনের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মোঃ বাবুল হাওলাদার ও মোহাম্মদ রাশেদুজ্জামান অভি।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে কেবল আইনি প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের সামাজিক আন্দোলন এবং পারিবারিক সচেতনতা।
মাদকের চোরাচালান ও অপব্যবহার রোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। সন্তানরা কার সাথে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে—সেদিকে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে হবে।"
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

