ডার্ক মোড
Monday, 09 November 2026
ePaper   
Logo
টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর আনুমানিক ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল নাফ নদী সংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি এলাকা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা সম্বলিত একটি পরিত্যক্ত প্যাকেট উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পার্শ্ববর্তী লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন