ডার্ক মোড
Monday, 09 November 2026
ePaper   
Logo
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত   ​

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত ​

যুক্তরাষ্ট্র ব্যুরো

আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও তোবারক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রঙিন বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী পর্ব শেষে একটি সামাজিক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভুইয়া এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় প্রধান অতিথি গিয়াস আহমেদ বলেন, "১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন। তিনি বিশৃঙ্খলা থেকে দেশকে সুশৃঙ্খল পথে ফিরিয়ে আনেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।"

অন্যান্য বক্তারা বলেন, দেশের ইতিহাসের এক চরম সংকটময় মুহূর্তে ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। শহীদ জিয়াউর রহমানের অসামান্য নেতৃত্বই বাংলাদেশকে আধুনিক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের পথপ্রদর্শন করে।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সারোয়ার খান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত   ​

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন