ডার্ক মোড
Thursday, 30 July 2026
ePaper   
Logo
নারী সহ তিন মাদক চোরাকারবারি গ্রেফতার সিলিং ফ্যানের কার্টুনের ভেতর থেকে ১২ কেজি গাঁজা জব্দ

নারী সহ তিন মাদক চোরাকারবারি গ্রেফতার সিলিং ফ্যানের কার্টুনের ভেতর থেকে ১২ কেজি গাঁজা জব্দ


সিলেট ব্যুরো
নারী সহ তিন মাদক চোরাকারবারি গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।
রবিবার মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই তিন আসামিকে জেলা কারাগারে পাঠিয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারতৃতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হানিফের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের অনল চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস, পাশর্^বর্তী নারাইনপুর গ্রামের ফুরুক মিয়ার ছেলে মোজাম্মেল হক।
মামলা সুত্রে জানা গেছে, সিলিং ফ্যানের বড় কার্টনের ভেতর,কাপড়ের ব্যগে করে গাঁজার চালান নিয়ে যাবার পথে র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম শনিবার জেলার জামালগঞ্জের শাহপুর থেকে জান্নাতুল ফেরদৌস, রিপন চন্দ্র দাস, মোজাম্মেল হককে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজতে থাকা সিলিং ফ্যানের কার্টুন, কাপড়ের ব্যাগ খুলে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
শনিবার রাতে র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কর্পোরাল আ: আজিজ বাদী হয়ে আলামত সহ গ্রেফতারকৃতদের হস্তান্তর পুর্বক জামালগঞ্জ থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন