ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
তথ্যনির্ভরতা রক্ষা ও ট্রাস্ট-ভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত আহ্বানের ডাক আইসিটি মন্ত্রীর

তথ্যনির্ভরতা রক্ষা ও ট্রাস্ট-ভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত আহ্বানের ডাক আইসিটি মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে তথ্যের বিশ্বস্ততা, জনআস্থা ও সামাজিক সংহতি জোরদার করতে সরকার, গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, তরুণ সমাজ এবং উন্নয়ন সহযোগীদের জরুরি ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব এনাম।

মঙ্গলবার ঢাকায় "ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন" শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দ্রুত ডিজিটাল রূপান্তর যোগাযোগ, শিক্ষা ও জনসেবায় বিপুল সম্ভাবনা সৃষ্টি করলেও একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোসিস্টেমের জন্য নির্ভরযোগ্য ও সঠিক তথ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, "তথ্যের সঠিকতা ও নির্ভরযোগ্যতা রক্ষা করা কেবল অপতথ্য রোধের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সরাসরি জনআস্থা, সামাজিক সংহতি এবং নাগরিকদের অর্থবহ অংশগ্রহণের সাথে যুক্ত।" এ ক্ষেত্রে প্রযুক্তি প্ল্যাটফর্ম, গণমাধ্যম ও নাগরিক সমাজের সাথে সরকারের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য বলে তিনি জোর দেন।

তিনি আরও যোগ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং আস্থানির্ভর ডিজিটাল পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর।"

অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম উল্লেখ করেন যে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগে সুশাসন ও জনআস্থা নিশ্চিত করার জন্য তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই (ফ্যাক্ট-চেকিং), বিশ্বাসযোগ্যতা এবং সঠিকতা বজায় রাখা অপরিহার্য হয়ে উঠেছে।

জার্মান সরকারের সহায়তায় ইউএনডিপি বাংলাদেশ ও এর সহযোগীদের উদ্যোগে আয়োজিত এই সংলাপে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ), বিটিআরসি, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, ইউনেস্কো, ইউএনএফপিএ, দ্য এশিয়া ফাউন্ডেশন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন।

তথ্যনির্ভরতা রক্ষা ও ট্রাস্ট-ভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত আহ্বানের ডাক আইসিটি মন্ত্রীর

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন