নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজে ৩০ বর্ষ পূর্তিতে পুনর্মিলনী উৎসব উদযাপিত
এম রেজাউল ইসলাম,নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার উত্তরা ডিগ্রি কলেজর কৃতিত্ব ও সফলতার ৩০ বছর পূর্তিতে প্রথম পুনর্মিলনী উৎসব উদযাপিত হয় শনিবার (২২ ফেব্রুয়ারী) ৩০ বছর পূর্তিতে স্মৃতিচারণ, আলোচনা ও সাংসকৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালি, গুণীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮ ঘটিকায় রং-বেরঙের ব্যানার, বেলুন-ফেস্টুন, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের আকর্ষণীয় শোভাযাত্রা ও র্যালির মধ্য দিয়ে উত্তরা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উৎসব এবং প্রথম পূনর্মিলনী উদযাপন ২০২৫ এর শুভসূচনা হয়।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কোষাধ্যক্ষ রাজশাহী বিশ্বিবদ্যালয়ের প্রফেসর ড. মতিয়ার রহমান।
দিনব্যাপী বর্ণিল আয়োজনে সকাল থেকেই কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
পুরো কলেজ ক্যাম্পাস সেজেছে রঙ্গিন আলপনায় আর রঙবেরঙ আলোকসজ্জায়। পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় শত শত বন্ধুরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলো নিজেদের কৈশোর।
উত্তরা ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তিতে স্মৃতিচারণ, আলোচনা ও সাংসকৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রাজশাহী বিশ্বিবদ্যালয়ের প্রফেসর ড. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্বিবদ্যালয়ের ডীন ভেটেরিনারী এ্যানিমাল এ্যান্ড সায়েন্স অনুষদ বিভাগের প্রফেসর ড. খন্দকার মো: মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উত্তরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব হোসেন ও স্মৃতিচারণ বক্তৃতা করেন মালশিরা উচ্চবিদ্যালয়ের অবসারপ্রাপ্ত সহকারী শিক্ষক শ্রী. অজিত কুমার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বি়এনপির আহবায়ক মো: শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুশুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, নওগাঁ এ্যাডভোকেট বার এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. শওকত ইলিয়াস, এ্যাড বিশ্বজিৎ কুমার, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নিয়ম-শৃঙ্খলা এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়।

