ডার্ক মোড
Sunday, 27 September 2026
ePaper   
Logo
ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে পালিত হচ্ছে মধু পূর্ণিমা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে পালিত হচ্ছে মধু পূর্ণিমা

সোহেল কান্তি নাথ, বান্দরবান
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের মধু পূর্ণিমা। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বৌদ্ধ ধর্মালম্বীরা জেলার প্রতিটি বিহারে বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পঞ্চশীল গ্রহনের পর বিহারে ভগবান বুদ্ধের উদেশ্যে পূণ্যার্থিরা মধু, মধু মিশ্রিত পায়েশ, বিভিন্ন জাতের ফল ও ছোয়াইং (আহার) দান করেন। এসময় জেলা শহরের রাজগুরু বিহারের বিহারাধক্ষ্য ভদন্ত উ কেতু মহাথের উপস্থিত থেকে পঞ্চশীল গ্রহণ ও মধুপূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন। এরপর বিকালে বৌদ্ধধর্মালম্বীরা বিহারে গিয়ে গুরুভান্তের ধর্মদেশনা শ্রবন ও মোমবাতি জালিয়ে পরিবার, পিতা-মাতা, গুরুজন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় হাজার প্রদীপ প্রজ্জলন করবেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, বহুবছর আগে পূর্ণিমা তিথিতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। তাই এই দিনটিকে স্মরণ করে রাখতে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে মধু পূর্ণিমা উদ্যাপন করে থাকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন