এদেশেরর মানুষরা জানে কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অধিকার আদায় করতে হয়-ডাঃ জাহিদ
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষেরা জানে কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করতে হয়। তারা জানে কিভাবে অধিকার রক্ষা করতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঠিকানা অন্য কোন দেশে নয় এদেশের মানুষের মাঝে। বিএনপি জনগণের প্রতি পূর্ণ আস্থাশীল। তাই বিএনপি জনগণকে সাথে নিয়ে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বৈরাচারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোনভাবেই ভাবিয়েন না যে বাংলার মানুষকে পাখির মতো গুলি করে মেরেছেন তার বিচার হবে না। দেশে লুট করে বিদেশে পাহাড়তুল্য অর্থ পাচার করে অট্টালিকা তৈরি করেছেন তার বিচার হবে না। প্রতিটি অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। স্বৈরাচারের সাথে কোন আপস নয়।
ডাঃ জাহিদ বলেন, শহীদ জিয়াউর রহমান-মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকেরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের স্বার্থে যে কোন সংগ্রামে অতীতের ধারাবাহিকতায় দিনাজপুরের মানুষ যথাযথ দায়িত্ব পালনে প্রস্তুত।
তিনি বলেন, দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করেছে এদেশের মানুষ গণতন্ত্রের জন্য। ১২ ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের পছন্দের দলকে দেশ সেবা করার দায়িত্ব দিয়েছে। স্বৈরাচার পলায়নের পর দেশে ভঙ্গুর অর্থনীতি পূর্ণগঠনের জন্য দেশ ঘোরার দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। কিন্তু আমরা দেখলাম কয়েক দিনের মাঝেই পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। কিছু দল ষড়যন্ত্রের রাজনীতি করছে। বাংলাদেশের মানুষ ২৪ এর ৫ই আগস্টের পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। কথা বলার স্বাধীনতা পেয়েছেন। সেই সাথে বাংলাদেশের মানুষ তাদের সকল অধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের সকল অধিকার ফিরে পাওয়ার যে স্বাদ তা কোন অবস্থাতেই ষড়যন্ত্রের কাছে ধুলিস্যাৎ হতে দিবে না। কাজেই এই দেশে যারা আজকে গুপ্ত বলেন বা স্বৈরাচারের দোসর বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। জনগণ যদি আপনাদের গ্রহণ করে আমাদের কোন আপত্তি নাই। কিন্তু যদি জনগণের জান মালের নিরাপত্তার বিঘ্নিত করেন দেশের মানুষ আপনাদেরকে প্রতিহিত করবে। আপনারা মনে করিয়েন না এদেশের মানুষ চুপচাপ বসে বসে সব ষড়যন্ত্র মেনে নিবে।
তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়াতে অনেক আন্দোলন করছেন অনেক কথা বলার চেষ্টা করছেন। আসুন রাজপথে আসুন রাজপথে দেখা হবে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায় করতে কিভাবে রাজপথে আন্দোলন করতে হয় তা জানে।
দিনাজপুর জেলা বিএনপি'র সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম জনি, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমূখ।
সমাবেশের পূর্বে দিনাজপুর শহরের জেল রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

