ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
দুর্নীতির বর পুত্র টাঙ্গাইল জেলা রেজিস্টার জাহাঙ্গীর আলম প্রতিদিন হাতে নিচ্ছেন লাখ লাখ টাকা

দুর্নীতির বর পুত্র টাঙ্গাইল জেলা রেজিস্টার জাহাঙ্গীর আলম প্রতিদিন হাতে নিচ্ছেন লাখ লাখ টাকা

 
বিশেষ প্রতিবেদক 
দেশের শীর্ষ দুর্নীতিবাজ জেনা রেজিস্টার জাহাঙ্গীর আলম ঘুষ দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন টাঙ্গাইল জেলা কার্যালয়। দুর্নীতির বরপত্র জেলা রেজিস্টার যোগদান করার পরেই টাঙ্গাইলেরাখা   সকল সাব রেজিস্টার কে ডেকে মিটিং করে দলিল ও  নকল প্রতি  ঘুষের মাত্রা বাড়িয়েছেন কয়েক গুণ বেশি। 
টাঙ্গাইল জেলায় ১১  টি সব রেজিস্ট্রি  অফিস হতে দলিল প্রতি দলিল ৩০০ টাকা নকল প্রতি আদায় করেন ২৫০ টাকা হিসেবে।  অফিস অডিটে নেন আড়াই লক্ষ টাকা। সারপ্রাইজ ভিজিট এ নেন পঞ্চাশ হাজার টাকা অফিস প্রতি। নিয়োগ বদলি পদোন্নতি ও প্রেষণে নফল নবিশদের বদলির জন্য  নেন লাখ লাখ টাকা। নকল নবীশদের তালিকা ভুক্তির জন্যও নেন মোটা অংকের টাকা। জেলার সকল কাজীদের নিকট থেকে মাসোহারা ও অডিটের কথা বলে টাকা আদায় করে থাকেন।তিনি প্রতিমাসে ১০ দিন অফিস করেন বাকি সময় তার বন্ধু বান্ধবীদের নিয়ে ব্যস্ত থাকেন ঢাকা শহরে। সপ্তাহে প্রতি সোমবার টাঙ্গাইল জান এবং বুধবারেই চলে আসেন ঢাকায়। নিয়মিত থাকেন না। অতি জরুরী প্রয়োজন হলে জেলা রেজিস্টার টাঙ্গাইল থেকে ফাইল এনে  মোহরারদের মাধ্যমে ঢাকায় বসে স্বাক্ষর করেন। প্রতি সপ্তাহে টাঙ্গাইলের প্রধান সহকারী রিনা খাতুন এর মাধ্যমে দলিল ও নকলের টাকা আদায় করে থাকেন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে রিনা খাতুন এর মাধ্যমে ১১২৫০০ টাকা জেলা  রেজিস্টার এর নামে আদায় করে থাকেন। জেলার সকল খাত হতে প্রতিমাসে জেলারেজিস্টার  জাহাঙ্গীর আলম এক কোটি টাকা আদায় করে থাকেন।  কর্তৃপক্ষ মাসোহারা পেয়ে দেখেও না দেখার ভান করছেন। দুদক  আছেন  এখানে ঘুমিয়ে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন