ডার্ক মোড
Wednesday, 30 September 2026
ePaper   
Logo
বরিশালে চুরির অপরাধে ভাইরাল সেই পিতাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল যৌথ  উদ্যোগে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বরিশালে চুরির অপরাধে ভাইরাল সেই পিতাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল যৌথ  উদ্যোগে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাসুদ রানা, বরিশাল অফিস
চুরির অপরাধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই পিতাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিজ দায়িত্বে তাকে একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পৌঁছে দেওয়া হয়েছে।
 
জানা গেছে, গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির চুরির অপরাধসংক্রান্ত একটি ঘটনা ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে চারদিকে আলোচনার সৃষ্টি হলে তার পেছনের কারণ ও ওই ব্যক্তির বর্তমান পরিস্থিতি অনেকের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে এবং তাকে অপরাধের পথ থেকে দূরে সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকাসক্তি বা অন্যান্য পারিপার্শ্বিক সমস্যার কারণে ওই ব্যক্তি এ ধরনের পথে জড়িয়ে পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কায় অধিদপ্তর নিজ দায়িত্বে তাকে কাউন্সেলিং ও চিকিৎসার জন্য রিহ্যাব সেন্টারে ভর্তি করার ব্যবস্থা করে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, কেবল শাস্তি নয়, বরং সঠিক চিকিৎসা, পুনর্বাসন এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।
বরিশালে চুরির অপরাধে ভাইরাল সেই পিতাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন কেন্দ্রে পাঠাল যৌথ  উদ্যোগে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন