ডার্ক মোড
Sunday, 12 July 2026
ePaper   
Logo
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত প্রয়াসের কোনো বিকল্প নেই: আব্দুল আউয়াল মিন্টু

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত প্রয়াসের কোনো বিকল্প নেই: আব্দুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক প্রয়াসের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। তিনি জোর দিয়ে বলেন, কেবল সরকারের একার পক্ষে পরিবেশ রক্ষা করা সম্ভব নয়; একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ একান্ত অপরিহার্য।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর (ডিওই) মিলনায়তনে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীকালের নিরাপত্তা’ শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

পরিবেশ মন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো হুমকি নয়, এটি আমাদের দৈনন্দিন বাস্তবতায় রূপ নিয়েছে। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপ্রবাহ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি সরাসরি আমাদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এই সংকট কাটিয়ে উঠতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও পরিবেশ সংরক্ষণে অগ্রণী অংশীদার হতে হবে।"

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ সুরক্ষাকে কেবল সরকারের কিছু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে একটি জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

বাপা’র সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে পরিবেশ দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাপা’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ। সেমিনারে অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গবেষক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন