লক্ষ্মীপুরের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস দুই কর্মকর্তা
আলমগীর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা সদরের আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দুই কর্মকর্তা। তারা হলেন
লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি): মোহাম্মদ ওয়াহিদ পারভেজ এবং
ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন): কামরুজ্জামান।
টিআই (প্রশাসন) কামরুজ্জামান শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে দিন-রাত দায়িত্ব পালন করছেন। ব্যস্ততম সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে তাকে নিয়মিত মাঠে দেখা যায়।
অন্যদিকে, লক্ষ্মীপুর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চুরি, ডাকাতি, মাদক কারবার, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ওসি ওয়াহিদ পারভেজ সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনেন। অসহায় ও দরিদ্র মানুষ যেন সহজে পুলিশের সহযোগিতা পান, সে বিষয়ে তিনি আন্তরিক। প্রয়োজন হলে তিনি নিজ কার্যালয়ে ডেকে অভিযোগকারীদের কথা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেন।
সচেতন নাগরিকদের মতে, এই দুই কর্মকর্তার নিষ্ঠা, কর্মস্পৃহা ও জনবান্ধব মনোভাব লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা ও সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা দায়িত্ব পালনে নিরলস পরিশ্রম করে জনগণের আস্থা অর্জনে সচেষ্ট রয়েছেন।

