চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক করা হয়েছে ।
মঙ্গলবার সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানার হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

