ডার্ক মোড
Saturday, 11 July 2026
ePaper   
Logo
চাঁদপুরের মোহনপুরে  ১ বিদেশি শটগান, ১ টি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক ৫ জন

চাঁদপুরের মোহনপুরে ১ বিদেশি শটগান, ১ টি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক ৫ জন


চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মোহনপুরে মঙ্গলবার খ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে ১ বিদেশি শটগান, ১ টি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানাধরণের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাল্কহেড এ ডাকাতির সময় ১টি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল, ১টি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন