ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
আইডিআরএ-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে পপুলার লাইফের অভিনন্দন

আইডিআরএ-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে পপুলার লাইফের অভিনন্দন

 নিজস্ব প্রতিবেদক

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন নিযুক্ত হওয়ায় এবং তাঁর কার্যভার গ্রহণ উপলক্ষে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি আইডিআরএ-এর প্রধান কার্যালয়ে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এই সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের বিমা খাতের সার্বিক উন্নয়ন ও উজ্জ্বল সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে পপুলার লাইফের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য এবং সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্সসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। পপুলার লাইফের শীর্ষ নেতৃত্ব গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন চেয়ারম্যানের দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশের বিমা শিল্পে আরও স্বচ্ছতা আসবে, সুশাসন ও নিয়মতান্ত্রিকতা জোরদার হবে এবং এই খাত একটি টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন