২ বছর ধরে খালে ভেঙ্গে পড়ে আছে সেতু, অস্থায়ী কাঠের সেতুটিও এখন ঝুকিঁপূর্ণ
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত একটি আয়রণ সেতু ভেঙ্গে পড়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকরা। অস্থায়ীভাবে নির্মিত কাঠের তৈরি সেতুটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোন মূহূর্তে ঘটতে পারে বড় ধরণের আরেকটি দুর্ঘটনা। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় এলাকাবাসী।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বড়হর পাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রণ সেতুটি। মম্বিপাড়া ও পৌরগোজা গ্রামের মাঝখানে নির্মিত সেতুটি সাধুর ব্রিজ নামে পরিচিতি পায়। সেতুটি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি একটি পিকআপ ভ্যানসহ হঠাৎ ভেঙ্গে খালের উপর পড়ে। দুর্ঘটনার পরপরই চলাচল সচল রাখতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে ৮ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি অস্থায়ী কাঠের সেতু। কিন্তু সময়ের ব্যবধানে সেই কাঠের সেতুটিও এখন ঝূঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা। কুয়াকাটা সমুদ্রসৈকতে আগত পর্যটকসহ অন্তত: ১০ হাজার মানুষের একমাত্র ভরসা এই পথ। বিকল্প রাস্ত না থাকায় ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
মম্বিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হক বলেন, এই কাঠের সেতু দিয়ে চলাচলে করা ঝুঁকপূর্ণ। যে কোন মুহূর্তে ঘটতে পাড়ে বড় ধরণের দুর্ঘটনা।
মুসুল্লীয়াবাদ সিনিয়র মাদ্রাসার ছাত্র রফিকুল ইসলাম বলেন, আমাদের তো ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। দ্রুত একটি টেকসই নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জমান বলেন, ভেঙ্গে পড়ার পর নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নতুন সেতু নির্মাণের কার্যক্রম শুরু করবো।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

