ডার্ক মোড
Sunday, 16 August 2026
ePaper   
Logo
রামগড়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রামগড়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মো.মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি'র ) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ১৫ আগস্ট বিকেলে রামগড় বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি'র সভাপতি মো. জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়, পরে মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর সংগ্রামী অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জিয়া পরিষদ, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন