ডার্ক মোড
Wednesday, 02 September 2026
ePaper   
Logo
মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা,  ঔষধ সামগ্রী বিতরণ. কোস্ট গার্ডের

মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী বিতরণ. কোস্ট গার্ডের

 মুন্সিগঞ্জ প্রতিনিধি 

মুন্সিগঞ্জে বৃহস্পতিবার  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায়   কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ ১৪ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন কোস্ট গার্ড স্টেশন গজারিয়ায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৫১৭ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

 কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন