মির্জাগঞ্জে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সাথে মতবিনিময় সভা
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জে শুভাগমন উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১০ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মৃধা, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

