ডার্ক মোড
Wednesday, 19 August 2026
ePaper   
Logo
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ


নিজ্বস প্রতিনিধি

মায়ানমারে পাচারকালে বুধবার বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ৬৬০ বস্তা সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। এসময়, পাচারকারীরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন