ডার্ক মোড
Sunday, 30 August 2026
ePaper   
Logo
বাংলাদেশ-মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক ট্রাস্ট ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক ট্রাস্ট ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক ট্রাস্ট এবং গভীর বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করেছে।

শনিবার ঢাকার বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমবিসিসিআই) আয়োজিত "টুওয়ার্ডস আ স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সুহুদা ওসমান দুদেশের পারস্পরিক সুসম্পর্কের প্রতিধ্বনি ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক।

বাংলাদেশ-মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক ট্রাস্ট ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন