ডার্ক মোড
Thursday, 02 July 2026
ePaper   
Logo
বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার: মাদক ও বিশৃঙ্খলা রোধে কঠোর নির্দেশ

বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার: মাদক ও বিশৃঙ্খলা রোধে কঠোর নির্দেশ

মাসুদ রানা, বরিশাল
বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার। আজ বুধবার (০১ জুলাই) তিনি কারাগারটির সার্বিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সশরীরে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা, বন্দিদের সুযোগ-সুবিধা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরে তিনি দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং কারাগার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ করে কারাগারকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখা এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন তিনি। কারাবিধি মেনে বন্দিদের পুনর্বাসন ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

বিভাগীয় কমিশনারের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন